চৌগাছার পা‌তি‌বিলা গ্রা‌মে ইউ‌পি সদস্য ঠান্ডু খুন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চৌগাছার পা‌তি‌বিলা গ্রা‌মে ইউ‌পি সদস্য ঠান্ডু খুন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

চৌগাছার পা‌তি‌বিলা গ্রা‌মে ইউ‌পি সদস্য ঠান্ডু খুন।

চৌগাছার পা‌তি‌বিলা গ্রা‌মে ইউ‌পি সদস্য ঠান্ডু খুন।

চৌগাছার পা‌তি‌বিলা গ্রা‌মে ইউ‌পি সদস্য ঠান্ডু খুন।

যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নে ঠান্ডু বিশ্বাস  নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার বয়স ৫০ বছর। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে পাতিবিলা বাজারে এই ঘটনা ঘটে।   

নিহত ঠান্ডু বিশ্বাস ওই পাতিবিলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি পাতিবিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।   

যশোর জেলা পুলিশের মুখপাত্র গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রুপন কুমার সরকার টপ বাংলা পেজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  
 
স্থানীয় মানুষের কাছ থেকে জানা যায়,  সোমবার রাত ৮টার দিকে পাতিবিলা বাজারে ইউপি সদস্য ঠান্ডু বিশ্বাসকে অজ্ঞাত কয়েকজন উপর্যুপরি কুপিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এতে তার পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়। সাথে সাথে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। তাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ। তার মরদেহ  হাসপাতালের মর্গে রাখা হয়েছে।