বিদেশে উচ্চশিক্ষা ও বসবাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিদেশে উচ্চশিক্ষা ও বসবাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ডেনমার্কে স্কলারশিপ, ভিসা, চাকরি, পরিবার, খরচ সকল সুযোগ সুবিধা।

ডেনমার্কে স্কলারশিপ, ভিসা, চাকরি, পরিবার, খরচ সকল সুযোগ সুবিধা।

ডেনমার্কে স্কলারশিপ, ভিসা, চাকরি, পরিবার, খরচ সকল সুযোগ সুবিধা।

ডেনমার্কে আসার আগে অবশ্যই আর্টিকেলটি একবার হলেও পড়ুন। আজকের এই আর্টিকেলের মাধ্যমে সম্পূর্ণ রিয়েলিটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব।” (পড়াশোনা, পার্টটাইম চাকরি, খরচ, পরিবার, বাসা, ভার্সিটি, প্রস্তুতি সব কিছু নিয়ে রিয়েল অভিজ্ঞতা শেয়ার করবো)

ডেনমার্কে আসার জন্য যে সকল প্রশ্ন করে থাকেঃ   
  • ভাই, ডেনমার্কে আসলে কি কাজ পাওয়া যায়?
  • বাসা পাওয়া কতটা কঠিন?
  • স্টুডেন্ট হয়ে টিকে থাকা যায় কি না?
  • পরিবার নিয়ে এলে কি বিপদ হবে?
  • পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়া যায় কিনা? 
সবার মেসেজে আলাদা করে উত্তর দেওয়া সম্ভব হয় না। তাদের জন্যই আজকের এই পোস্ট।

ইউরোপ মানেই স্বর্গীয় সুখের স্থান এ কথা চিরন্তন সত্য নয়ো। ডেনমার্কে এসে চট করে চাকরি, ফ্ল্যাট, আর সুখী সংসারের ছবি সব কিছু বাস্তব জীবনে অনেক কঠিন। তাই যারা নতুন আসতে চান বা পরিকল্পনা করছেন, তাদের জন্য আজকের এই লেখাটা। 

একটা রিয়েল গাইডলাইন – যা আপনার চোখ খুলে দেওয়ার মতো।

চাকরি পাওয়াঃ শুরুতেই না বুঝলে চাকরি পাওয়া বেশ কষ্টকর। ডেনমার্কে কাজ পেতে ৩-৪ মাস তো ন্যূনতম ধরে নিন, কারও কারও ৬-৭ মাসও লেগে যায়। আবার কারও কারও আসার পর পরই জব হয়ে যেতে পারে। এটা নির্ভর করে নিজের উপর। আপনি কতোটা গুরুত্ব দিয়ে, সোর্স জেনে বুঝে জব খুঁজতেছেন সেটার উপর।

আর এই সময়ে প্রতিমাসে খরচঃ 
  • বাসা ভাড়া ৩৫০০ – ৫৫০০ DKK
  • খাবার ২০০০ – ২৫০০ DKK
  • ট্রান্সপোর্ট, মোবাইল, সিপিআর, আনুষঙ্গিক  ২০০০ DKK (এখানে আরও খরচ বেশিও লাগতে, CPR এর একটা ব্যাপার আছে)
মোট খরচঃ ৮০০০ – ৯,০০০ DKK (প্রতি মাসে প্রায় দেড় লাখ বাংলাদেশি টাকা)। তিন মাসের বেকাপ না থাকলে চাকরি না পেলে জীবন অনেক কঠিন হয়ে যাবে। তিন মাসের খরচ হিসাব করলে দাঁড়ায় ২৪,০০০ – ২৭,০০০ DKK (বাংলাদেশি টাকায় ৩-৫ লাখ) 

কিভাবে চাকরি খুঁজবেন? 

অনলাইন জব সাইটঃ 
  1. jobindex.dk – সবচেয়ে জনপ্রিয় সাইট
  2. jobnet.dk – সরকারি জব পোর্টাল (CPR লাগবে)
  3. workindenmark.dk – আন্তর্জাতিকদের জন্য
  4. studenterguiden.dk – স্টুডেন্টদের পার্টটাইম জব
  5. LinkedIn, Indeed.dk – প্রফেশনাল জবের জন্য
অফলাইন কৌশলঃ
  • হাতে হাতে CV নিয়ে রেস্টুরেন্ট, দোকান, ক্যাফেতে দিয়ে আসুন।
  • পরিচিত কারও রেফারেন্সে চেষ্টা করুন এবং তার মাধ্যমে সিভি জমা দিন।
  • ফুড ডেলিভারি (Wolt, Just Eat) এসব এপ্লিকেশনে অ্যাপ্লাই করুন।  
সফল হতে যা দরকারঃ 
  • ড্যানিশ স্টাইলের পেশাদার CV 
  • ইংরেজি কমিউনিকেশন স্কিল বাড়ান। 
  • কোনো কাজকে ছোট না ভাবার মানসিকতা অর্থাৎ সকল কাজ করবেন।
  • সোশ্যাল কানেকশন— মানুষের সাথে ভালো ব্যবহার করলে কাজ আসবেই।

পরিবারসহ আসলে কেমন পরিস্থিতি?

পরিবারসহ ডেনমার্কে আসা একদিকে আনন্দ, অন্যদিকে বড় ধরণের চ্যালেঞনে। 
  • ভাড়ার জন্য বড় বাসা পাওয়া কঠিন এবং অনেক বেশি লিভিং খরচ। 
  • সিপিআর ডেলেতে গেলে স্কুল/হেলথ বেনিফিট পেতে সমস্যা হয়। 
  • কাজ না থাকলে মানসিক চাপ দিন দিন বেড়েই যাবে। 
  • একলা উপার্জনে পরিবার চালানো কঠিন একজনের আয় যথেষ্ট নয় তাই স্ত্রী কেও কাজ করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে।  
পরিবার নিয়ে আসার আগে কিছু পরামর্শঃ  
পরিবার নিয়ে আসার আগে নিজে এসে আগে সেটআপ করে, তারপর বাসা ও চাকরি নিশ্চিত করে তারপর পরিবারের ভিসা প্রসেস করা সবচেয়ে নিরাপদ।

কোন ভার্সিটিতে আসবেন? পাবলিক ভার্সিটি বেস্ট চয়েস!

Top-ranked Danish Public Universities একটা লিস্ট দিলাম। 
  1. University of Copenhagen (KU) – সবচেয়ে নামকরা শিক্ষা প্রতিষ্ঠান 
  2. Aarhus University – গবেষণায় জন্য অত্যন্ত সমৃদ্ধ প্রতিষ্ঠান
  3. Aalborg University – বাস্তবভিত্তিক লার্নিং সিস্টেম পদ্ধতি অনুসরণ করে 
  4. Roskilde University – (গ্রুপ ও প্রকল্প) ভিত্তিক লেখাপড়া হয়।  
  5. University of Southern Denmark (SDU) – দক্ষতা নির্ভর ভিত্তিক কোর্স
  6. Copenhagen Business School (CBS) – বিজনেস ও অর্থনীতি ওয়ার্ল্ড ক্লাস  
কেন পাবলিক ভার্সিটি বেস্ট?
  • টিউশন ফি কম  
  • স্কলারশিপের সুযোগ
  • ইউরোপ জুড়ে এ সকল প্রতিষ্ঠান রিকগনিশন
  • পড়াশোনার শেষে ওয়ার্ক পারমিট সুবিধা

পরামর্শঃ প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয় যদি চাকরি না পান। সেভিংস থাকলেও দ্রুত ফুরিয়ে যায়। তাই প্রাইভেট ভার্সিটিতে না এসে পাবলিকে আসেন।


ডেনমার্ক যাওয়ার জন্য হেল্প কোথায় পাবেন? 

  • Bangladeshi Association of students and Alumni in Denmark (BASAD)। Facebook গ্রুপে প্রশ্ন করুন, অভিজ্ঞতা শেয়ার করুন। 
  • Bangladeshi in Denmark — ভাই-ব্রাদারদের একটা কমিউনিটিতে যোগ দিন। 
  • কোনো পরিচিত থাকলে আগেই জানান তাহলে বাসা ও চাকরি পেতে অনেক হেল্প পাবেন। 
 
ফ্রি কনসালটেশন চেক করুন ডেনমার্কের অফিশিয়াল সাইটে
  1. nyidanmark.dk
  2. studyindenmark.dk
আসার আগে চেকলিস্ট ফলো করুনঃ 
  1. ৪-৫ মাসের খরচ সেভ করে আনুন (৫ থেকে ৬ লাখ টাকা)
  2. সিভি প্রস্তুত করে আনুন যাতে চাকরি পেতে হেল্প করে। 
  3. ইংরেজি ভালোভাবে শিখে আসুন। 
  4. নিজের থাকার জায়গা ঠিক করে আসুন। 
  5. মানসিকভাবে সব ধরনের কাজের জন্য প্রস্তুত থাকুন। 
  6. দালাল বা ইউটিউবারদের মিথ্যা গল্প না দেখে বাস্তবতা জেনে আসুন।  

ডেনমার্কে আসা মানেই ইউরোপে চলে গেলাম এমন ব্যাপার নয়, এটা রীতিমতো যুদ্ধ। সঠিক প্রস্তুতি, ব্যক্তিগত গবেষণা এবং বাস্তবতা বুঝে এলে আপনি সফল হবেন। তা না হলে অনেকেই এসে ফিরে যেতে বাধ্য হয়। কাজেই সতর্ক থাকুন। প্রস্তুত থাকুন। নিজের স্বপ্ন নিজেই গড়ুন।

ট্যাগঃ 
ডেনমার্কে স্কলারশিপ পেতে কত সিজিপিএ লাগে?
ডেনমার্কে মাসিক বেতন কত?
ডেনমার্কের জন্য কত জিপিএ লাগে?
বাংলাদেশি শিক্ষার্থীদের ডেনমার্কে পড়তে কত টাকা লাগে?
ডেনমার্ক কাজের ভিসা ২০২৫-২০২৬
ডেনমার্ক ১ টাকা বাংলাদেশের কত টাকা
ডেনমার্ক স্টুডেন্ট ভিসা ২০২৫ খরচ
ডেনমার্ক স্টুডেন্ট ভিসা প্রসেসিং 
ডেনমার্কে মাস্টার্স এপ্লাই করতে কি কি লাগে
ডেনমার্ক আবেদনের সময়সীমা ২০২৬  
বাংলাদেশ থেকে ডেনমার্ক যেতে কত টাকা লাগে
ডেনমার্ক সর্বনিম্ন বেতন কত

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

 লন্ডনের ভিসা পাওয়ার সঠিক উপায় ও গুরুত্বপূর্ণ তথ্য।

লন্ডনের ভিসা পাওয়ার সঠিক উপায় ও গুরুত্বপূর্ণ তথ্য।

লন্ডনের ভিসা পাওয়ার সঠিক উপায় ও গুরুত্বপূর্ণ তথ্য।

লন্ডনের ভিসা পাওয়ার সঠিক উপায় ও গুরুত্বপূর্ণ তথ্যঃ 
যুক্তরাজ্যের রাজধানী লন্ডন বাংলাদেশের মানুষের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। শিক্ষা, কাজ, বিনিয়োগ, ভ্রমণ কিংবা স্থায়ীভাবে বসবাস করার জন্য লন্ডনে যাওয়ার নানা সুযোগ রয়েছে। সঠিক ভিসা ক্যাটাগরি বেছে নিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করলে খুব সহজেই লন্ডনে যাওয়া সম্ভব।  

লন্ডন যাওয়ার জন্য ভিসার ক্যাটাগরিঃ

  1. ভিজিটর ভিসা (Visitor Visa): লন্ডনে স্বল্পমেয়াদী ভ্রমণের জন্য এই ভিসা প্রয়োজন। এটি সাধারণত ৬ মাস মেয়াদী হয়।  
  2. স্টুডেন্ট ভিসা (Student Visa): লন্ডনের বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হলে এই ভিসার জন্য আবেদন করতে হবে।  
  3. ওয়ার্ক পারমিট ভিসা (Work Permit Visa): লন্ডনে বৈধভাবে কাজ করার জন্য এই ভিসা প্রয়োজন। বিভিন্ন পেশার জন্য যেমন কৃষি শ্রমিক, নার্স, ইঞ্জিনিয়ার, এবং নির্মাণ শ্রমিক, আলাদা ওয়ার্ক পারমিট দেওয়া হয়।  
  4. ইনভেস্টমেন্ট ভিসা (Investment Visa): লন্ডনে ব্যবসায় বাণিজ্য বা বিনিয়োগ করার উদ্দেশ্যে এই ভিসার জন্য আবেদন করতে পারেন।   
  5. সেটলমেন্ট ভিসা (Settlement Visa): পরিবারের সদস্যদের পুনর্মিলনের জন্য বা স্থায়ীভাবে বসবাসের জন্য এই ভিসা দেওয়া হয়।  

ভিসা আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ

লন্ডনে যাওয়ার জন্য বিভিন্ন ভিসা ক্যাটাগরি রয়েছে। আপনি যে উদ্দেশ্যে লন্ডনে যেতে চান তার ওপর নির্ভর করে সঠিক ক্যাটাগরি নির্বাচন করতে হবে।  যে ভিসা ক্যাটাগরিতেই আবেদন করুন না কেন, কিছু সাধারণ কাগজপত্র সবসময় প্রয়োজন হবে। যথাঃ
  1. ভিসার আবেদনপত্র: সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র।  -
  2. বৈধ পাসপোর্ট: ভিসার মেয়াদের পরেও কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকতে হবে।  
  3. বায়োমেট্রিক তথ্য: আঙুলের ছাপ এবং ছবি।  
  4. ভিসা ফি: অনলাইনে পরিশোধ করতে হবে।   
  5. আর্থিক সচ্ছলতার প্রমাণ: ব্যাংক স্টেটমেন্ট বা স্পন্সরের চিঠি জমা দিতে হয়।  
  6. বাসস্থানের প্রমাণ: লন্ডনে থাকার জায়গার বুকিং বা চুক্তি।  
  7. ভ্রমণ বীমা: ভ্রমণের সময়কালীন স্বাস্থ্যসেবার ব্যয় বহনের নিশ্চয়তা প্রদান করুন।  
  8. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট: স্টুডেন্ট বা ওয়ার্ক ভিসার জন্য প্রয়োজন।  
  9. কাজের অফার লেটার: ওয়ার্ক পারমিটের জন্য আবশ্যক।  
  10. মেডিকেল সার্টিফিকেট: নির্দিষ্ট ক্ষেত্রে প্রয়োজন।  
  11. পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট।
  12. ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট: (যদি প্রয়োজন হয়)।  

লন্ডন ভিসার আবেদন প্রক্রিয়াঃ 

  1. সঠিক ভিসা ক্যাটাগরি নির্বাচন করুন: আপনার গন্তব্য অনুযায়ী সঠিক ভিসা ক্যাটাগরি নির্বাচন করুন।   
  2. প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন: উপরের তালিকা অনুযায়ী আপনার ভিসা ক্যাটাগরির জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও স্ক্যান করুন।  
  3. অনলাইনে আবেদন করুন: যুক্তরাজ্যের সরকারি ভিসা পোর্টালে ভিসার জন্য আবেদন করতে হবে। যুক্তরাজ্যের ভিসা পোর্টাল https://www.gov.uk/apply-to-come-to-the-uk
  4. ভিসা ফি প্রদান করুন: নির্ধারিত ভিসা ফি অনলাইনে পেমেন্ট করতে হবে।  
  5. বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট নিন: সাক্ষাৎকারের জন্য স্থানীয় ভিসা আবেদন কেন্দ্রে (ভিএফএস) অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করুন।  VFS Global: UK Visa Application Center adress https://visa.vfsglobal.com
  6. কাগজপত্র জমা দিন: নির্ধারিত দিনে ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন এবং বায়োমেট্রিক তথ্য প্রদান করুন।  
  7. সাক্ষাৎকার: কিছু ভিসা ক্যাটাগরির ক্ষেত্রে সাক্ষাৎকার দিতে হতে পারে। এ সময় আবেদনকারীর যোগ্যতা যাচাই করা হয়।  
  8. ভিসার সিদ্ধান্ত: ভিসা আবেদন জমা দেওয়ার পর সাধারণত ২০ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানানো হয়।  

লন্ডনের কিছু গুরুত্বপূর্ণ লিংকসমূহঃ 

  1. যুক্তরাজ্যের সরকারি ভিসা ও ইমিগ্রেশন সাইট: https://www.gov.uk/browse/visas-immigration
  2. VFS Global বাংলাদেশ: https://visa.vfsglobal.com/bgd/en/gbr
  3. বোয়েসেল (সরকারি সংস্থা):  http://www.boesl.gov.bd
  4. ইউকে হাই কমিশন ঢাকা: https://www.gov.uk/contact-consulate-dhaka
লন্ডনে যাওয়ার স্বপ্ন পূরণ করতে চাইলে সঠিক পরিকল্পনা, ভিসার প্রয়োজনীয়তা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে সচেতন থাকতে হবে। অনলাইনে সঠিকভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন এবং ভিসার কাগজপত্র যথাযথভাবে প্রস্তুত করুন। তাহলে অবশ্যই আপনার স্বপ্নপূরণ সফল হবে।  

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

ডেনমার্কে আসার আগে একবার পড়ুন।

ডেনমার্কে আসার আগে একবার পড়ুন।

ডেনমার্কে আসার আগে একবার পড়ুন।

ডেনমার্কে আসার আগে আপনাদের সকলের এই সত্যগুলো জানলে, হয়তো আপনার সিদ্ধান্ত নেওয়াটা আরও অনেক সহজ হবে।

যারা ডেনমার্কে পড়তে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যারা ইউনিভার্সিটির কনফার্মেশন হাতে পেয়ে স্বপ্ন দেখছেন নতুন জীবনের, আর যারা ভাবছেন পরিবার নিয়ে আসবেন, নতুন করে শুরু করবেন সবকিছু। তাদেরকে বলবো ভাই জানেরা এই আর্টিকেলটি একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে পড়ুন।
 
এই পোস্টটা আপনার চোখ খুলে দিতে পারে সাথে অনেক কিছু জানতে পারবেন। ডেনমার্কে আসা মানেই ইউরোপ ঘোরাঘুরি করা না। হ্যাঁ, এই দেশে শান্তি আছে, সিস্টেম আছে, সুযোগ আছে কিন্তু সেই সুযোগ অর্জন করে নিতে হয় কষ্ট দিয়ে, ঘাম দিয়ে, আত্মসম্মান দিয়ে, আর অনেক সময় একাকীত্ব দিয়ে।

ডেনমার্কে বাসা খোঁজা রীতিমতো যুদ্ধ। প্রতিটি রুমের জন্য ২০-৩০ জনের লাইন। ভালো বাসা পেতে হলে নেটওয়ার্ক লাগে, আর স্ক্যাম থেকে বাঁচতে হলে অভিজ্ঞতার প্রয়োজন। বাসা পেলে CPR নাই, CPR পেলে চাকরী নাই... এইগুলা এখানে এখন অতি সাধারণ ব্যাপার! 
 
ডেনমার্কে চাকরি?
অদ্ভুত, শারীরিক কষ্টকর কাজ যা আপনি বাংলাদেশে কখনও কল্পনাও করেননি। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, খাবার পরিবেশন, ক্লিনিং, ডিশ ধোয়া, শুরুর দিকে কাজ মানে কেবল টিকে থাকার লড়াই। তারপর কেউ একটা জব আছে লিখে ফেসবুকে পোস্ট করলে ১৫০+ Interested কমেন্ট আসে। অনেকে নিঃস্ব হয়ে কান্নাকাটি করেও স্ট্যাটাস দেন যেগুলা থেকে জব ক্রাইসিসের ধারণা নিতে পারেন। 

অনেকই পরিবার নিয়ে আসতে চাই…”
একটু থামেন। আরেকটু ভাবেন। বাসা, স্কুল, খরচ, মানসিক চাপ এইগুলো সামলাতে পারবেন তো? অনেকেই এসে ফিরে গেছেন, কারণ এখানে কেউ কারও জন্য দাঁড়ায় না। বাচ্চা কাঁদে, আপনার ওভারটাইম করতে হয়, দাম্পত্যে টান পড়ে, জীবন যেন অসহায়ের মত হয়ে যায়। 

এই দেশ কারো প্রেমে পড়ে না, কাজের প্রেমে পড়ে। আপনি কাজ দিলে, কষ্ট সহ্য করলে, নিয়ম মেনে চললে তবে ধীরে ধীরে আপনাকে জায়গা করে দেয়। এখানে “ভাই, আমাকে একটু হেল্প করেন” এই কথা কাজ করে না। সবকিছু কাগজে, সিস্টেমে। একটা CPR নাম্বার না পেলে আপনি কাউন্টই হন না। পেপার ওয়ার্ক ভুল হলে এক সপ্তাহ ঘুরে বেড়ান কেউ সাহায্য করবে না, সবাই ব্যস্ত।

তাহলে কি না আসাই ভালো? না ভাই, আসেন। অবশ্যই আসেন, কিন্তু চোখ খোলা রেখে আসেন।
এমনভাবে আসেন যাতে “তিন মাস পরে টাকা শেষ, কাজ নাই, বাসা নাই” এই কথাগুলো যেন বলতে না হয়। এমনভাবে আসেন যাতে দেশে থাকা মা-বাবা ফোন দিলেই কান্না চেপে বলতে না হয়,
“ভালো আছি মা, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে”

যা করবেন:
  1. সিনিয়রদের সাথে পরামর্শ করবেন । ইউটিউবের চমকদার ভিডিও দিয়ে না।
  2. প্রথমে একা আসেন, বুঝে-শুনে তারপর পরিবার আনেন। 
  3. মানসিকভাবে প্রস্তুত থাকেন  “যা করতেই হোক, আমি করবো” এই মাইন্ডসেট নিয়ে আসেন।
শেষ কথা:
ইউরোপে আসা মানে উন্নত জীবন না, এটা নতুন এক যুদ্ধ—যেখানে প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হয়। যদি আপনি যুদ্ধ করতে রাজি থাকেন, তাহলে আসুন। আর যদি শুধু আরাম খুঁজতে আসেন, তাহলে ভাই, বাংলাদেশেই শান্তি খুঁজে নেন।