চার বছর বয়সে আট ভাষা শিখে রেকর্ড গড়েছেন এই শিশু।
![]() |
| bella devyatkina-http://www.topbanglapages.com/ |
সম্প্রতি রাশিয়ার জনপ্রিয় টিভি চ্যানেলের একটি রিয়েলিটি শোতে বেল্লা দেভিয়াতকিনা বিদেশি ভাষায় তার পারদর্শিতা প্রমাণ করেছে। বেল্লা দেভিয়াতকিনা ইংরেজি, রুশ,স্প্যানিশ, জার্মান, ফরাসি, ইতালিয়ান,আরবি ও চায়নিজ ভাষায় কথা বলতে পারে।
![]() |
| বেল্লা দেভিয়াতকিনা-http://www.topbanglapages.com/ |
টিভিতে লাইভ সম্প্রচারিত অনুষ্ঠানে দেখা যায়, আটটি দেশের প্রতিনিধিত্বকারী আটজনের সঙ্গে বেল্লা দেভিয়াতকিনা অত্যন্ত সাবলীল ভঙ্গিতে তাদের সাথে কথা বলছে। শুধু বলতে পারাই নয়, বড় পর্দায় তাকে যখন প্রশ্ন পড়তে দেওয়া হয়, তা-ও সে পড়ে শোনায়। অনুষ্ঠানের উপস্থাপকিরা একটি গান গাইতে অনুরোধ করলে বেল্লা দেভিয়াতকিনা স্প্যানিশ ভাষায় একটি গান গেয়ে শোনায়। বেল্লা দেভিয়াতকিনার এই অসাধারণ প্রতিভা দেখে বিচারকসহ উপস্থিত দর্শকেরা রীতিমতো অবাক হয়ে যায়।
বিস্তারিত দেখুন নিচের ভিডিও টির মাধ্যম:
